Web Analytics

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফতিহ বিরল সতর্ক করেছেন যে বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের প্রভাবের চেয়েও ভয়াবহ। ২৩ মার্চ ২০২৬ ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ব অর্থনীতি এখন এক বড় হুমকির মুখে রয়েছে। তার মতে, বর্তমান পরিস্থিতি দুটি বড় তেল সংকট এবং একটি গ্যাস সংকটের সম্মিলিত রূপ, যা অব্যাহত থাকলে কোনো দেশই এর নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাবে না। তিনি সংকট মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

বিরল জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে অন্তত ৪০টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইইএ ইতিমধ্যে এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে জরুরি তেলের মজুদ বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। এর আগে চলতি মাসের শুরুতে আইইএ সদস্য দেশগুলো ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছিল।

তিনি আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালির মাধ্যমে নিয়মিত সরবরাহ পুনরায় শুরু করা জরুরি এবং প্রয়োজনে মজুত তেল ছাড়তে আইইএ প্রস্তুত।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।