Web Analytics

কথিত ‘বিশেষ অবদান’ বা সংরক্ষিত কোটায় অনিয়মের মাধ্যমে বরাদ্দ পাওয়া ২১৪টি প্লট বাতিলের সুপারিশ নিয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত রাজউকের বিভিন্ন আবাসিক প্রকল্পে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেছেন, আদালত যে সিদ্ধান্ত দেবে সংস্থাটি সে অনুযায়ী তা বাস্তবায়ন করবে।

রাজউক জানিয়েছে, আওয়ামী লীগ আমলে অনিয়মের মাধ্যমে বরাদ্দ পাওয়া প্লট যাচাইয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মহ. মনিরুজ্জামানের নেতৃত্বাধীন কমিটি ১,৪২৫টি প্লট যাচাই করে। এর মধ্যে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৯৪৪টি, ঝিলমিল আবাসিক প্রকল্পের ২৬০টি এবং উত্তরা আদর্শ শহর প্রকল্পের ২২১টি প্লট ছিল।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত বাতিলের তালিকায় রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মচারী, সাবেক কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, শিল্পী, মুক্তিযোদ্ধা ও বেসরকারি চাকরিজীবীরা রয়েছেন। কিছু প্লটের লিজ দলিল ও ছাড়পত্র নেওয়া হয়েছে। আবার কিছু ক্ষেত্রে সাময়িক বরাদ্দপত্র জারি হলেও চূড়ান্ত বরাদ্দপত্র হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।