Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এক্টিভিস্ট হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। অভিযোগ উঠেছে, ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের জোড়া বিল্ডিং রোড এলাকার নিজ বাসা থেকে ডিবি পুলিশের পরিচয়ে একদল ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। হাসান নাসিমের ভাই হাসান নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, কোনো ওয়ারেন্ট বা নির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাকে আটক করা হয়েছে।

ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এক বিবৃতিতে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার এবং বিনা ওয়ারেন্টে কাউকে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনাটিকে সংবিধানস্বীকৃত অধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং অবিলম্বে নাসিমের মুক্তি দাবি করেন। ফরহাদ আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড অতীতের স্বৈরাচারী সময়ের গুম ও নিখোঁজ ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, যা রাষ্ট্রের জন্য লজ্জাজনক।

ডাকসু সতর্ক করে জানায়, সরকার যদি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দমন করতে চায়, তবে তা ব্যর্থ হবে, কারণ নতুন প্রজন্ম অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।