Web Analytics

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিদর্শনে উঠে এসেছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংকের নিয়োগবিধি লঙ্ঘন করে ৮,৫৪২ জনকে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ও লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হয়। পরিদর্শন প্রতিবেদনটি গভর্নরের কাছে উপস্থাপন করা হয়েছে। ২০১৭ থেকে ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত ব্যাংকটিতে ১০,৮৩২ জন নিয়োগ পান এবং ওই তারিখে মোট কর্মীসংখ্যা ছিল ২১,৫৫১ জন। বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ পাওয়া ব্যক্তিদের অধিকাংশই এস আলমের জন্মস্থান চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের বিধি অনুযায়ী, নিয়োগের আগে কমপক্ষে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে আবেদন করার জন্য অন্তত ১৫ দিন সময় দেওয়ার কথা ছিল। পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেলে প্রার্থী যোগ্য বিবেচিত হতেন। মানবসম্পদ নীতিমালায় জরুরি প্রয়োজনে আনুষ্ঠানিকতা শিথিলের ধারা যুক্ত করা হলেও বাংলাদেশ ব্যাংক বলেছে, বড় ধরনের জনবল সংকট ছাড়াই এটি ব্যবহার করে ছয় হাজারের বেশি এন্ট্রি-লেভেল কর্মী নিয়োগ দেওয়া হয়।

প্রতিবেদনে প্রবেশনারি অফিসার নিয়োগ ও ডিএমডি পদে পদোন্নতিতেও অনিয়মের কথা বলা হয়েছে। পরে ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর ৫,৩৭৩ কর্মকর্তার জন্য বিশেষ দক্ষতা যাচাই পরীক্ষা আয়োজন করা হয়। ব্যাংকের তথ্য অনুযায়ী, ৪০২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হন। পরীক্ষায় অংশ না নেওয়াদের মধ্য থেকে ৪,৬৮৫ জনকে তিন মাসের বেতন দিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।