Web Analytics

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি জাতীয় বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর বিদ্যমান ১০ শতাংশ আয়কর বহাল রাখার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির পরিচালক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে সরকারকে কর নীতিটি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়, যা শিক্ষার্থীদের স্বার্থ ও উচ্চশিক্ষা খাতের উন্নয়নের জন্য জরুরি বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাজেট ঘোষণার আগে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে কর প্রত্যাহারের যৌক্তিকতা তুলে ধরা হলেও কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। সমিতির মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে অবকাঠামো, প্রযুক্তি, ল্যাবরেটরি ও শিক্ষাসেবা খাতে উল্লেখযোগ্য ভ্যাট ও কর প্রদান করছে। এর সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ আয়কর আরোপ করলে উন্নয়ন ব্যাহত হবে এবং শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ বাড়বে।

সমিতি আরও জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠান অলাভজনক, তাই আয়কর আরোপ আন্তর্জাতিকভাবে নীতিগত প্রশ্ন তৈরি করে। তারা শিক্ষা খাতে বিনিয়োগকে ব্যয় নয়, বরং মানবসম্পদ উন্নয়নের দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।