Web Analytics

মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন। বুধবার, ২৯ জুলাই রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযানকালে ব্যাপক প্রাণহানি, গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। আদালত-সংশ্লিষ্ট ও আইনজীবী সূত্রের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালের আদেশ অনুসারে লতিফ সিদ্দিকীকে পরবর্তী আইনি প্রক্রিয়ায় নেওয়া হবে। তদন্তকারী সংস্থা প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের আবেদন করতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।