Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন ৩ মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী একই দিনে বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে ওই সফর স্থগিত করা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, ১০ মার্চের কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।

জেলা প্রশাসকের মতে, উপনির্বাচন চলায় ভোটের আগে প্রধানমন্ত্রী বগুড়ায় কোনো কর্মসূচি রাখেননি, যার ফলে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।