Web Analytics

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ ভূমি দখল করে রেখেছে এবং নতুন করে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে বলে ইসরাইলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করার জন্য এখনই উপযুক্ত সময়। অভিযানের পরিকল্পনা শেষ হয়েছে এবং এখন রাজনৈতিক নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা চলছে। গাজা ও পশ্চিম তীরে শক্তি বাড়াতে দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন কমিয়েছে আইডিএফ।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গত সাত মাসে ইসরাইলি বাহিনী অন্তত ৮৩২ বার তা লঙ্ঘন করেছে। প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও ইসরাইলি বাধার কারণে ২০০-এর কম ট্রাক গাজায় প্রবেশ করছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় দুজন নিহত ও ১১ জন আহত হয়েছে। যুদ্ধবিরতির পর থেকে মোট ৮৩৪ জন নিহত ও ২,৩৬৫ জন আহত হয়েছে। দুই বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে মোট ৭২,৬১৫ জন নিহত এবং ১,৭২,৪৬৮ জন আহত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।