Web Analytics

ভোলার চরফ্যাশনে বিএনপির নাম ভাঙিয়ে দখল করা একটি দোকান উদ্ধার করা হয়েছে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের বিএনপি সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের হস্তক্ষেপে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী তুলাতুলি বাজারে অভিযান চালিয়ে দোকানটি উদ্ধার করা হয়। দীর্ঘদিন দখলে থাকা দোকানটি প্রকৃত মালিক স্থানীয় ব্যবসায়ী মাহে আলমের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংবাদে জানা যায়, মাহে আলম কয়েক বছর ধরে ওই স্থানে ব্যবসা পরিচালনা করছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী তাকে আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে বিএনপির নাম ব্যবহার করে দোকানটি দখল করে এবং চাঁদা দাবি করে। পরে মাহে আলম বিষয়টি সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে জানালে তিনি স্থানীয় নেতাকর্মীদের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে দোকানের তালা ভেঙে মালিকের কাছে ফিরিয়ে দেন।

দোকান ফিরে পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।