Web Analytics

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়েছে। সোমবার বার্তায় ঘোষিত নতুন সিদ্ধান্তে অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য সোমবার রাত ৮টা থেকে কার্যকর হবে।

একই সঙ্গে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার, পরিবহন ব্যয় এবং সংশ্লিষ্ট অন্যান্য খরচ বিবেচনায় এলপিজির দাম নির্ধারণ করা হয়।

কমিশন বলেছে, এসব বিষয় প্রতি মাসে পর্যালোচনা করে ভোক্তাপর্যায়ে দাম সমন্বয় করা হয়। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। কমিশনের বেঁধে দেওয়া দামে বাজারে এলপিজি পাওয়া যাবে কি না, তা নিয়ে ভোক্তাদের উদ্বেগ রয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, নতুন দাম বৃদ্ধিতে পরিবারের রান্নার জ্বালানিবাবদ মাসিক ব্যয় আরও বাড়বে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।