Web Analytics

শান্তিতে নোবেলজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড পেয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার হাতে পুরস্কার তুলে দেন। এ বছর ড. ইউনূসসহ চারজন এই সম্মাননা পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টন হলরুমে অনুষ্ঠানে প্রায় ২৫টি দেশের রাষ্ট্রদূত, উদ্যোক্তা, শিক্ষক ও গবেষকসহ প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন। ড. ইউনূসের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই দাঁড়িয়ে দীর্ঘ সময় করতালি দেন। হিলারি ক্লিনটন বলেন, তিনি নিজে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেখেছেন এবং এর মাধ্যমে নারীরা কীভাবে স্বাবলম্বী, নিরাপদ ও ক্ষমতাবান হয়েছেন, তা অভূতপূর্ব।

পুরস্কার গ্রহণের পর ড. ইউনূস বলেন, এই স্বীকৃতি তাদের কাজের ৫০ বছর পূর্তির স্বীকৃতি এবং এটি বাংলাদেশে বড় বার্তা পৌঁছে দিয়ে গ্রামীণ পরিবারকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র মানুষকে স্বাবলম্বী এবং নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতাবান করতে কাজ করেছে। তিনি চলতি বছরের শেষ নাগাদ গ্রামীণ বিশ্ববিদ্যালয় চালুর আশাও প্রকাশ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।