Web Analytics

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ থাকলেও কমিটি নির্ধারিত সময়ের আগেই রবিবার প্রতিবেদন জমা দেয়। নির্বাচনে সংশ্লিষ্ট অধিকাংশ ব্যক্তি তদন্ত কমিটির মুখোমুখি হলেও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ডাকে সাড়া দেননি।

নির্বাচনের সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ছিল। তদন্ত কমিটি তাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকেছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। তার বক্তব্য ছাড়াই কমিটি প্রতিবেদন জমা দেয়। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করা হয়।

তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান নিশ্চিত করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি, ফলে তার বক্তব্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।