ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। শনিবার ভিসা-সংক্রান্ত এক ফেসবুক বার্তায় দূতাবাস এ সতর্কতা দেয়।
দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রের ভিসা দেশটিতে প্রবেশের নিশ্চয়তা দেয় না। প্রবেশস্থলে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা একজন ভ্রমণকারীর প্রবেশের মেয়াদ ও শর্ত নির্ধারণ করেন।
বার্তায় বলা হয়, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কার্যক্রমে জড়ালে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে। দূতাবাস জোর দিয়ে বলেছে, ভিসা সঠিকভাবে ব্যবহার করা ভিসাধারীর দায়িত্ব।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।