Web Analytics

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রণয় ভার্মা শিগগিরই ব্রাসেলসে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে তিনি ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছিল যে প্রণয় ভার্মাকে ব্রাসেলসে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৭ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর এই দায়িত্ব ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চুক্তির লক্ষ্য হলো পণ্য, সেবা ও বিনিয়োগ খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি করা, যা ২০২৭ সালের শুরুর দিকে কার্যকর হতে পারে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এই মুক্ত বাণিজ্য চুক্তি ভবিষ্যৎ উপযোগী বাণিজ্য কাঠামো গড়ে তুলবে এবং প্রকৌশল ও উৎপাদন খাতে ৩০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।