Web Analytics

রাজধানীর কাকরাইলে শনিবার আয়োজিত এক সম্মেলনে ওলামারা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের প্রবেশ ও কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন। ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ’ আয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের ওই সম্মেলনে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়।

সম্মেলনে ৬৪ জেলার ওলামায়ে-মাশায়েখ, কওমি মাদ্রাসার শীর্ষ আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা, তাবলিগ-সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘোষিত দাবিতে জিআর মামলাগুলোতে দ্রুত চার্জশিট দেওয়া ও বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলা হয়। ২০২৫ সালের ইজতেমার আগে নেওয়া সরকারি সিদ্ধান্ত বহাল রাখারও দাবি জানানো হয়, যাতে টঙ্গী মাঠে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা বা তাবলিগ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ না থাকে।

বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ভোর সাড়ে ৩টায় বিপুলসংখ্যক সাদপন্থী মাঠে ঢুকে ঘুমন্ত ও নামাজরত তাবলিগ সাথীদের ওপর হামলা চালায়। নির্দেশনা অমান্য করে প্রবেশের চেষ্টা বা প্ররোচনার ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়। হেফাজত আমিরের লিখিত বক্তব্যে মাওলানা সাদ কান্ধলভী তওবা করে দেওবন্দের মুরব্বিদের কাছে রুজু না করা পর্যন্ত তাঁকে বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার আহ্বান জানানো হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।