Web Analytics

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে ভ্রমণ ও লজিস্টিক সংক্রান্ত বিধিনিষেধের কারণে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরানের জাতীয় ফুটবল দল। ইরান ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর অনেক আগেই তারা পূর্ণ প্রস্তুতি পরিকল্পনা জমা দিয়েছিল, কিন্তু আয়োজকদের আরোপিত সীমাবদ্ধতা তাদের টেকনিক্যাল স্টাফের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিচ্ছে।

ইরান দল মেক্সিকোর তিজুয়ানায় তাদের বেস ক্যাম্প থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গিয়ে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি নিতে চেয়েছিল, কিন্তু তাদের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের ভিসা ও অবস্থান নীতিমালা অনুযায়ী ইরান দলকে ম্যাচ শেষে অবিলম্বে দেশ ত্যাগ করতে হয়, ফলে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেনি এবং বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, ইরান দলকে আগেই জানানো হয়েছিল যে তারা ‘ম্যাচ ডে মাইনাস ওয়ান’ নীতির আওতায় থাকবে, অর্থাৎ ম্যাচের এক দিন আগে প্রবেশ এবং ম্যাচের দিনই প্রস্থান করতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।