Web Analytics

ভেনেজুয়েলা সাবেক শিল্পমন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবকে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, কলম্বিয়ান নাগরিক সাব যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভেনেজুয়েলার অভিবাসন প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগের কারণেই সাবকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, কলম্বিয়ায় জন্ম নেওয়া সাব হুগো শ্যাভেজের শাসনামলের শেষ দিকে ভেনেজুয়েলা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং পরে মাদুরো সরকারের অধীনে একটি বড় আমদানি নেটওয়ার্ক পরিচালনা করেন। মাদুরো প্রশাসনের হয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে ভেনেজুয়েলার নাগরিকত্ব ও কূটনৈতিক পাসপোর্ট দেওয়া হয়েছিল।

অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে ২০২০ সালে কেপ ভার্দেতে প্রথমবার গ্রেফতার হন সাব এবং পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।