Web Analytics

শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল করিম রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানার বেসরকারিকরণ বন্ধের দাবি জানিয়েছেন। শুক্রবার বাদ জুমা ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ দাবি তোলেন। সমাবেশ শেষে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি মিছিল বের হয়।

আবদুল করিম গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা, ক্যাপাসিটি চার্জ বাতিল এবং শ্রমিক কার্ড চালুর দাবিও জানান। শ্রমিক মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শ্রমিক সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা কবি খালেদ সানোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ এবং খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার। ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতা এবং সদস্য উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।