Web Analytics

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের কোনো যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সত্য নয়। এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কোনো জাহাজে হামলা হয়নি। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী বর্তমানে ‘প্রজেক্ট ফ্রিডম’-এ সহায়তা করছে এবং ইরানের বন্দরে নৌ অবরোধ কার্যকর করছে।

এর আগে ইরানের সামরিক বাহিনী দাবি করেছিল, তারা হরমুজ প্রণালিতে একটি মার্কিন যুদ্ধজাহাজকে রুখে দিয়েছে। ইরানের আধা-সরকারি ফার্স নিউজ সংস্থা জানায়, সতর্কতা উপেক্ষা করে প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে হরমুজ প্রণালিতে উত্তেজনা বেড়েছে, যদিও সেন্টকমের অস্বীকারে তাৎক্ষণিক সংঘাতের আশঙ্কা কম বলে মনে হচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।