Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি প্রধান তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, সংশ্লিষ্ট সবাইকে বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। বুধবার ভোরে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায় বলে ইসরায়েলি সংবাদমাধ্যম ও ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে।

কাতার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত স্থাপনাগুলোর ওপর হামলা বিশ্ব জ্বালানি নিরাপত্তা, স্থানীয় জনগণ ও পরিবেশের জন্য বড় হুমকি। তিনি আরও জানান, গ্যাসক্ষেত্রটি কাতারের নর্থ ফিল্ডের সম্প্রসারিত অংশ।

ইরানের আধা-সরকারি ফারস নিউজ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।