Web Analytics

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে তরুণদের সঠিক পথে পরিচালিত করা সম্ভব। মঙ্গলবার রাজধানীর মিরপুরে রূপনগর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা জোরদার করা। উন্মুক্ত মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ কেবল আইনগত সমস্যা নয়, এগুলো সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। তিনি তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ইতিবাচক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।