Web Analytics

ভারত থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্তসহ সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার ভারতের পেট্রাপোল সীমান্তে নিষিদ্ধ রাজনৈতিক দলের চার নেতার ঘোরাফেরার খবর ও গুঞ্জনের পর রোববার দুপুরের পর থেকে ব্যবস্থা আরও কঠোর করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন, টহল বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। রাতের অন্ধকারে অনুপ্রবেশ ঠেকাতে সার্চলাইট ব্যবহার করা হচ্ছে এবং যেসব স্থানে কাঁটাতারের বেড়া নেই, সেখানে টহল ও পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সদস্যদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, এ ধরনের ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা ছিল। বাসিন্দাদের রাতে অপ্রয়োজনে সীমান্ত এলাকায় না যেতে এবং সন্দেহজনক তৎপরতার তথ্য দ্রুত বিজিবিকে জানাতে বলা হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দারাও রাতভর পাহারা দিচ্ছেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলেন, সীমান্তে নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বৈধ যাত্রী চলাচল ও আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখাও গুরুত্বপূর্ণ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।