Web Analytics

ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের ৭৮ শতাংশ নাগরিক ইসরাইলকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন। গত সপ্তাহে প্রকাশিত ফলাফলে এ তথ্য উঠে আসে। ২০০৫ সালে এ হার ছিল ৪৮ শতাংশ এবং ২০২৪ সালের শরতে ছিল ৭৩ শতাংশ। গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর প্রায় আড়াই বছর পর এবং ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর চলতি বছরের বসন্তে জরিপটি করা হয়।

জরিপে যুক্তরাষ্ট্র সম্পর্কে ব্রিটিশদের নেতিবাচক মনোভাব বাড়ার তথ্যও এসেছে। বর্তমানে ৭৪ শতাংশ নাগরিক যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন, যা ১৯৯৪ সালে ছিল ২২ শতাংশ এবং ২০০৫ সালে ৪৭ শতাংশ। ন্যাটসেনের প্রতিবেদনে গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটো মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতবিরোধ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে ইরানে বোমা হামলা শুরুর সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

জরিপে রাশিয়াকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন ৮৯ শতাংশ ব্রিটিশ নাগরিক। ইরানের ক্ষেত্রে এ হার প্রায় ৭৫ শতাংশ, যা গত বছরের বসন্তে ছিল ৬৭ শতাংশ; চীনের ক্ষেত্রে হার ৬২ শতাংশ। ১৯৮৩ সাল থেকে ন্যাটসেন পরিচালিত ব্রিটিশ সোশ্যাল অ্যাটিটিউডস সার্ভের অংশ হিসেবে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।