Web Analytics

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগকে বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, যারা জুলাইকে অস্বীকার করে বা জঙ্গি আখ্যা দেয়, তারা বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে পারে না।

পার্থ অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি ও চুরি হয়েছে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। তিনি বলেন, গত ১৭ বছরে তরুণ সমাজের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ স্থাপন ব্যর্থ হয়েছে, যা তাদের বড় দুর্বলতা। তিনি আরও দাবি করেন, বিচার বিভাগ ধ্বংস করা হয়েছে এবং খালেদা জিয়ার রায় গণভবনের বারান্দায় লেখা হয়েছিল।

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় গণমাধ্যমের মালিকরা ভয়ে ঘুমাতে পারতেন না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করতেও মানুষ ভয় পেত। বড় ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের অতি ঘনিষ্ঠ সম্পর্কেরও সমালোচনা করেন পার্থ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।