Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন, যা গত দশ বছরে কোনো মার্কিন শীর্ষ নেতার প্রথম চীন সফর। বুধবার এয়ারফোর্স ওয়ানে করে তিনি বেইজিং পৌঁছান। বৃহস্পতিবার ও শুক্রবার বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির এই দুই নেতা বৈঠকে বসবেন। সফরের সূচিতে রয়েছে গ্রেট হল অব দ্য পিপলে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং ঝোংনানহাই সফর, যেখানে চীনের শীর্ষ নেতৃত্ব কাজ ও বসবাস করেন।

সফরটি মূলত মার্চে হওয়ার কথা ছিল, কিন্তু ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান হামলার কারণে তা পিছিয়ে যায়। আলোচনায় ইরান যুদ্ধ ও এর সমাধানে চীনের মধ্যস্থতাকারী ভূমিকা গুরুত্ব পেতে পারে, যদিও ট্রাম্প আগেই বলেছেন, ইরান ইস্যুতে শি জিনপিংয়ের সহায়তা তার প্রয়োজন নেই। বাণিজ্য, প্রযুক্তি ও তাইওয়ান ইস্যুও আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ জানিয়েছেন, তিনি চীনকে বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানাবেন। অন্যদিকে বেইজিংয়ের প্রধান লক্ষ্য হবে গত অক্টোবরের ‘বাণিজ্য যুদ্ধবিরতি’ চুক্তির মেয়াদ বাড়ানো, যা দুই দেশের মধ্যে শুল্ক উত্তেজনা সাময়িকভাবে কমিয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।