Web Analytics

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নি। রোববার দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, এ সময়ে কোনো রাজনৈতিক গায়েবি মামলা হওয়ার প্রমাণও নেই।

মন্ত্রী বলেন, গায়েবি মামলাগুলোর বাদী মূলত পুলিশ হতো, কিন্তু পুলিশ বাদী হয়ে নতুন করে কোনো মামলা করেনি। তবে অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, অস্ত্র ও সোনা চোরাচালান বন্ধে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও তিনি জানান।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে কোনো দ্বিমত বা শর্ত নেই এবং সনদ অনুযায়ী সার্বিক বাস্তবায়ন সম্পন্ন করা হবে। এর আগে সাতক্ষীরার বিচারকদের সঙ্গে মতবিনিময়ে তিনি শূন্য বিচারক পদে দ্রুত নিয়োগ ও মামলাজট কমানোর দৃঢ় আশ্বাস দেন। আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজ।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।