Web Analytics

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চন্দ্রপাড়া সড়কে রবিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৩) নিহত হন। রাত প্রায় পৌনে ১০টার দিকে বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা কয়েকজন তার পথরোধ করে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল ও ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন করে।

নিহতের পরিবার জানায়, হামলাকারীরা নিহতের ছিনতাই হওয়া মোবাইল ফোন দিয়ে তার মেয়ে মাহিয়া আক্তার বৃষ্টিকে ফোন করে জানায় যে তারা হত্যা করতে চায়নি, কিন্তু একাধিক ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। এরপর ফোনটি বন্ধ করে দেয়া হয়। নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ জানান, তার বাবা ছিনতাইকারীদের চিনে ফেলায় তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।