Web Analytics

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি লেবানন, ইরান ও গাজায় কার্যকর যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানান এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ করেন।

গুতেরেস গাজায় প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়ার ইসরাইলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সব সীমান্ত ও প্রবেশপথ খুলে দেওয়ার আহ্বান জানান, যাতে মানবিক সহায়তা ও জরুরি পণ্য সরবরাহ নির্বিঘ্নে চালানো যায়। তিনি আন্তর্জাতিক জলপথে চলাচলের স্বাধীনতা ও অধিকার সম্মানের ওপরও জোর দেন, যা বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার প্রতি ইঙ্গিত বহন করে।

তিনি বলেন, সংলাপ ও আলোচনাই এগিয়ে যাওয়ার একমাত্র পথ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।