নোয়াখালী জেলা কারাগারে মো. হুমায়ুন কবির ওরফে মাঈনউদ্দিন নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে তিনি বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করলে কারা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে বিকেল ৪টার দিকে তিনি মারা যান। সন্ধ্যা ৭টার দিকে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
৩৫ বছর বয়সী হুমায়ুন কবির সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। চুরির মামলায় ১৯ এপ্রিল চাটখিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠায়। কারাগারে নেওয়ার পর তার শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখা যায় বলে জানা গেছে।
স্বজনেরা অভিযোগ করেছেন, অসুস্থ হওয়ার পর যথাসময়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি এবং চিকিৎসায় অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে জেল সুপার আবদুল বারেক বলেন, তিনি কারাগারে আসার আগে বাইরে হামলার শিকার হয়েছিলেন এবং অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।