Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা ও পেট্রল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তার মতে, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে নতুন দুর্ভোগ ডেকে আনবে এবং দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়বে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের আয় না বাড়লেও ব্যয় বহুগুণে বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, শিল্প-কারখানার উৎপাদন ব্যয় ও কৃষি খাতের খরচ বাড়বে, যা মূল্যস্ফীতি ও খাদ্য নিরাপত্তার ওপর চাপ সৃষ্টি করবে।

মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা হোক।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।