চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা মো. সুজনের নবজাতক কন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৮ জুলাই ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল ঢাকার কেরানীগঞ্জে সুজনের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারটি তুলে দেয়।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য এবং সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধি দলটি সফর করে। দলে ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
প্রতিনিধি দলের সদস্যরা নবজাতক সাইফা নুর সুবহার খোঁজখবর নেন। একই সঙ্গে তারা আহত মো. সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। সফরে সংগঠনের সদস্য এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।