Web Analytics

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, তাঁর মেয়ে চেলসি ক্লিনটন ১৫ বছর বয়সে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কুরআন শরীফ পড়েছিলেন এবং পরে তাঁকেও কুরআন পড়তে উৎসাহিত করেন। ফ্লোরিডার কোইনোনিয়া ওরশিপ সেন্টারে আয়োজিত ‘মাল্টিপল ফেইথস, ওয়ান ফ্লোরিডা’ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মুসলিমবিদ্বেষ ও বৈষম্যের তীব্র নিন্দা করেন। মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করার সংস্কৃতিতে তিনি মারাত্মকভাবে বিরক্ত ও পরিশ্রান্ত বলে মন্তব্য করেন। বক্তব্যে তিনি কুরআনের এমন একটি বার্তা উদ্ধৃত করেন, যেখানে ভিন্ন পটভূমির মানুষকে পরস্পরকে জানা ও শেখার আহ্বান জানানো হয়েছে।

তিনি সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে সৃষ্টি করা হয়েছে যাতে তারা একে অপরকে চিনতে পারে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতার বদলে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য গড়ার গুরুত্ব বোঝাতেই তিনি এ বাণী তুলে ধরেন। মিশিগানের মুসলিম ডেমোক্রেটিক সিনেট প্রার্থী আল-সাইয়েদকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পর তাঁর বক্তব্যটি সামনে আসে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।