Web Analytics

বরিশাল-৩ আসনের বিএনপি সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন সংসদে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় ভয়াবহ লোডশেডিং নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্নে তিনি বলেন, তাঁর এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। এতে এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

জয়নুল আবেদীন বলেন, নির্বাচিত সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে এলাকাবাসীকে বলা হয়েছিল, দল ক্ষমতায় এলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে। তবে বাস্তবে বাবুগঞ্জ ও মুলাদীর বিদ্যুৎ পরিস্থিতি সেই প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রীর আগের উত্তরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শুধু ওই উপকেন্দ্র নির্মাণে বড় সমস্যার সমাধান হবে না বলে তাঁর দাবি। তিনি অন্তত ১৪০ বা ১৪৪ কেভি ক্ষমতার গ্রিড উপকেন্দ্র নির্মাণের আহ্বান জানান এবং কবে এ কাজ শুরু ও বাস্তবায়ন সম্ভব হবে, তা স্পষ্ট করতে মন্ত্রীর কাছে জানতে চান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।