Web Analytics

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরে টানা সাত দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ বন্ধ কার্যকর থাকবে। তবে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে। ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছিল। বুড়িমারী স্থলবন্দর শুল্ক স্টেশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্র জানায়, এর সঙ্গে ২৩ অক্টোবরও যুক্ত হবে।

২৪ অক্টোবর থেকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হওয়ার কথা রয়েছে। একই সময়ে ভারতের ট্রানজিট রুট ব্যবহার করে বুড়িমারী দিয়ে ভুটান ও নেপালের সঙ্গে হওয়া ব্যবসা এবং আমদানি-রপ্তানিও বন্ধ থাকবে। বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, চ্যাংড়াবান্ধার ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনের চিঠির পর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। যাত্রী পারাপারে কোনো বিঘ্ন হবে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।