Web Analytics

টানা ১৯ বছরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে সোমবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। জেলা বাস টার্মিনাল ও বিসিক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দড়িপাড়া ও দাপুনিয়াসহ অন্তত পাঁচটি এলাকার মানুষ অভিযোগ করেন, জলাবদ্ধতার কারণে প্রায় ৫০০ একর ফসলি জমি ও অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি।

রোববারও একই দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেছিলেন, কিন্তু প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন। দৃশ্যমান পদক্ষেপ না পেয়ে সোমবার আবারও আন্দোলনে নামেন। পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত আন্দোলনকারীরা তাদের ফিরিয়ে দেন। পরে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এ সময় সাময়িক বিশৃঙ্খলাও দেখা দেয়।

এদিকে শেখের ভিটা এলাকায়ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে জামালপুর-মাদারগঞ্জ সড়ক অবরোধ করা হয়। পৌরসভার কর্মকর্তাদের আশ্বাসে ঘন্টাদুয়েক পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।