Web Analytics

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সংগঠিত করার নির্দেশ দিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানিমূলক কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকতেও তিনি বলেন। বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠকে অংশ নেওয়া কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন।

দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত সভায় বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন। বৈঠকে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কর্মকাণ্ড ও সহিংস পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং সংসদ সদস্যরা দলীয় হাইকমান্ডের কাছে পরবর্তী করণীয় জানতে চান।

গোপালগঞ্জের সংসদ সদস্য এস এম জিলানী বৈঠকে বক্তব্য দেন। তিনি ও কয়েকজন সংসদ সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় পরিস্থিতির অবনতি হয়েছে এবং প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি। তাদের দাবি, প্রশাসনের ব্যর্থতার সুযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎপরতা চালানোর সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে দলীয় শক্তিতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।