Web Analytics

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিসিক শিল্পনগরী ছয় বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ২০১৯ সালে নির্মাণ শেষ হলেও এখনো কোনো শিল্পকারখানা চালু হয়নি। ১২২টি প্লট, প্রশাসনিক ভবন, পাম্প হাউস, আবাসিক ভবন, ডাম্পিং ইয়ার্ড ও পুকুরসহ সব অবকাঠামো থাকা সত্ত্বেও অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে এলাকা জঙ্গলে পরিণত হয়েছে এবং গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি গেছে।

২০১২ সালে উত্তরসুর এলাকায় ২০ একর জমিতে শিল্পায়নের লক্ষ্যে প্রকল্পটি শুরু হয়। বর্তমানে বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ কার্যত অচল। স্থানীয় সূত্র জানায়, গ্যাস সাবস্টেশন, ট্রান্সফরমার ও ধাতব অংশ চুরি হয়েছে। উদ্যোক্তারা বলছেন, প্লটের উচ্চমূল্য, সেবার অভাব ও প্রশাসনিক জটিলতার কারণে তারা আগ্রহ হারিয়েছেন। ডো ইমপেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক শামীম আক্তার হোসেন জানান, প্লট ফেরত দিলেও সম্পূর্ণ অর্থ ফেরত না পেয়ে ক্ষতির মুখে পড়েছেন।

বিসিক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন উদ্যোক্তাদের শর্তসাপেক্ষে প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে এবং নিষ্ক্রিয় উদ্যোক্তাদের নোটিস দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং কিছু জায়গায় কাজ শুরু হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।