Web Analytics

নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কাউকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্যভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের এমন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। বুধবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়।

একই আদেশে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।

এর আগে কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে হাইকোর্ট রায় দিয়েছিল যে, তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকলে বিবাদীরা তাদের শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করতে পারবে না। আপিল বিভাগের স্থগিতাদেশের পাশাপাশি হাইকোর্টের রুল নির্ধারিত চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ কার্যকর থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।