যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালাবে না। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ছয় মাস ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের ইসলামি প্রজাতন্ত্রের মধ্যে ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে।
ট্রাম্প লিখেছেন, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এই সংঘাত ট্রাম্পের অভ্যন্তরীণ জনসমর্থনে প্রভাব ফেলেছে এবং রিপাবলিকান নেতাদের ওপর চাপ বাড়িয়েছে।
নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সামান্য ব্যবধানে থাকা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে চায় রিপাবলিকান পার্টি। রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক জরিপে ইরান পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রতি ৬০ শতাংশ মার্কিন নাগকির অসন্তোষের কথা বলা হয়েছে। আলোচনার বিস্তারিত বা যুদ্ধ শেষের কোনো সময়সীমা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।