Web Analytics

পাকিস্তানসহ ইউনাইটিং ফর কনসেনসাস জোটের ১২টি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী সদস্যপদ সৃষ্টির বিরোধিতা করেছে। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে দেওয়া যৌথ বিবৃতিতে তারা নির্বাচিত সদস্যপদ বাড়ানো এবং দীর্ঘমেয়াদি ঘূর্ণায়মান আসন চালুর প্রস্তাব দেয়।

জোটটি বলেছে, নিরাপত্তা পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নির্বাচিত সদস্যের সংখ্যা বাড়ানো সবচেয়ে ন্যায়সংগত ও গণতান্ত্রিক পথ। বিশেষভাবে আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধিত্ব বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন স্থায়ী আসন তৈরির বিরোধিতা পুনর্ব্যক্ত করে দেশগুলো নিরাপত্তা পরিষদ সংস্কার আলোচনায় আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়াকে বৈধ ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে সমর্থন দিয়েছে। তারা ভেটো ক্ষমতা বিলুপ্তির পক্ষে অবস্থান জানায় এবং যুদ্ধাপরাধ ও ব্যাপক নৃশংসতার মতো নির্দিষ্ট পরিস্থিতিতে এর ব্যবহার সীমিত করতে অবিলম্বে পদক্ষেপের আহ্বান জানায়। যৌথ বিবৃতিতে আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ইতালি, মাল্টা, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, স্পেন ও তুরস্ক সই করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।