Web Analytics

ইন্দোনেশিয়ার জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, দেশটির অশান্ত পাপুয়া অঞ্চলে এক সামরিক অভিযানে নারী ও শিশুসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় তারা তদন্ত শুরু করেছে। মঙ্গলবার মধ্য পাপুয়ার কেমব্রু গ্রামে টিপিএনপিবি-ওপিএম বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর পরিচালিত অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছে বলে জানানো হয়েছে।

কমিশনের প্রধান অনিস হিদায়াহ এএফপিকে জানান, ইন্দোনেশিয়ার সেনারা এই ঘটনার জন্য দায়ী বলে জোরালো সন্দেহ রয়েছে। সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেনাবাহিনীর হাবেমা টাস্ক ফোর্স দাবি করেছে যে তারা সংঘর্ষে স্বাধীনতাপন্থী গেরিলাদের চার সদস্যকে হত্যা করেছে এবং অন্য এক গ্রামে এক শিশুর মৃত্যুর ঘটনাও তদন্ত করছে।

কমনাস এইচএএম বলেছে, যে কোনো অভিযানে বেসামরিক হতাহতের ঘটনা মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। কমিশন সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং পাপুয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান পুনর্বিবেচনার জন্য সেনাবাহিনীকে অনুরোধ করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।