Web Analytics

মার্কিন প্রতিরক্ষা বিভাগের ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধান ক্যামেরন স্ট্যানলির লিখিত সাক্ষ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইলন মাস্কের ‘গ্রক’ এআই প্রযুক্তি ব্যবহার করে মাত্র চার দিনে ইরানের দুই হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই তথ্য প্রকাশ পায় মিসিসিপির উত্তর জেলা আদালতে চলমান একটি দেওয়ানি মামলায়, যেখানে ট্রাম্প প্রশাসন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই-এর পক্ষে হস্তক্ষেপ করেছে।

স্ট্যানলি জানান, মার্কিন সরকার এক্সএআই-এর বাণিজ্যিক সংস্করণের ওপর ভিত্তি করে তৈরি ‘গ্রক গভ মডেল’ ব্যবহার করেছে, যা পেন্টাগনের ‘ম্যাভেন স্মার্ট সিস্টেমস’-এর অংশ হিসেবে লক্ষ্যবস্তু নির্ধারণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহে সহায়তা করে। তবে প্রযুক্তিটি ঠিক কোন তারিখে ব্যবহৃত হয়েছিল তা স্পষ্ট নয়। ইরানের ‘ফাউন্ডেশন অব মার্টিয়ার্স অ্যান্ড ভেটেরান্স’-এর তথ্যমতে, ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি হামলায় প্রায় সাড়ে তিন হাজার ইরানি নাগরিক নিহত হয়েছেন।

এনএএসিপি ২৬ এপ্রিল এক্সএআই-এর বিরুদ্ধে মামলা করে অভিযোগ তোলে যে, মেমফিসের ‘কোলোসাস ২’ ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহের জন্য মিসিসিপির সাউথহ্যাভেনে ২৭টি অবৈধ মিথেন টারবাইন চালানো হচ্ছে। পেন্টাগন ও মার্কিন বিচার বিভাগ মামলাটির বিরোধিতা করে জানায়, ডেটা সেন্টার বন্ধ হলে জাতীয় নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।