Web Analytics

বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি তাদের ক্ষতিগ্রস্ত ক্রেতাদের জন্য ‘ফোর্স ম্যাজিউর’ ঘোষণা করেছে। সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, কাতারের রাস লাফান ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত স্থাপনাগুলিতে সামরিক হামলার কারণে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

কাতারএনার্জি জানায়, এই পরিস্থিতিতে সরবরাহ বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতার দায় থেকে মুক্তি দিতে ফোর্স ম্যাজিউর ঘোষণা করা হয়েছে। ঘোষণার পরপরই বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বেঞ্চমার্ক ডাচ ও ব্রিটিশ পাইকারি গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ এবং এশিয়ান এলএনজির দাম প্রায় ৩৯ শতাংশ বৃদ্ধি পায়।

বিশ্ববাজারে কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই উৎপাদন বন্ধ আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে এবং সরবরাহ স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।