Web Analytics

ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ দ্রুত বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। ২০২৬ সালের ৩১ মার্চ বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ইসহাক দারের বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ও আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, হরমুজ প্রণালীসহ গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করে বলা হয়, দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সামরিক পদক্ষেপ নয়, বরং সংলাপ ও কূটনীতিই কার্যকর পথ। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পাঁচ দফা উদ্যোগে যুদ্ধ বন্ধ, সার্বভৌমত্ব রক্ষা, বেসামরিক হামলা বন্ধ, নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতিসংঘ সনদভিত্তিক টেকসই শান্তি কাঠামো গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।