বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মঙ্গলবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রীশ্রী রুক্মিণী কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন। তিনি প্রথমে কান্তনগরে অবস্থিত কান্তজীউ মন্দির ঘুরে দেখেন। সেখানে তিনি মন্দিরের প্রাচীন স্থাপত্যশৈলী, টেরাকোটার কারুকাজ এবং ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন। পরে তিনি একই উপজেলার নয়াবাদ এলাকায় অবস্থিত ঐতিহাসিক নয়াবাদ মসজিদে যান।
নয়াবাদ মসজিদ পরিদর্শনের সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেদা আক্তার এবং কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। কাহারোলের সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদসহ অন্যান্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদের ইতিহাস, স্থাপত্য এবং ঐতিহ্য সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন। এই দুই ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের মাধ্যমে তিনি দিনাজপুরের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।