Web Analytics

জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, ভোটের আগের সময়টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ, যখন ভোটার তথ্যভান্ডার, নির্বাচন কমিশনের প্রযুক্তিগত অবকাঠামো, সরকারি ওয়েবসাইট ও রাজনৈতিক দলের ডিজিটাল প্ল্যাটফর্ম হামলার লক্ষ্য হতে পারে। ডি-ডস আক্রমণ, ডেটা হ্যাকিং, গুজব ছড়ানো ও ডিপফেক ভিডিওর মাধ্যমে জনমত প্রভাবিত করার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা এই ঝুঁকির বাস্তবতা দেখিয়েছে। সরকার জানিয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার ইউনিটগুলো নিরাপত্তা জোরদার করেছে ও সন্দেহজনক কার্যক্রম নজরদারিতে রেখেছে। তবে স্বাধীন বিশেষজ্ঞরা বলছেন, ঘোষিত প্রস্তুতি ও বাস্তব সক্ষমতার মধ্যে ফাঁক রয়ে গেছে।

বিজিডি ই-গভ সিআইআরটি সতর্কতা জারি করেছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। তবুও বিশেষজ্ঞদের মতে, দক্ষ জনবলের অভাব, পুরোনো প্রযুক্তি ও নীতিগত দুর্বলতা নির্বাচনের সময় দেশের ডিজিটাল অবকাঠামোকে ঝুঁকিতে ফেলতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!