Web Analytics

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং সাক্ষাৎ করেছেন। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।

সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়নের ওপর গুরুত্ব দেন। তিনি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং এবং সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের কথাও উল্লেখ করেন।

বৈঠকে আধুনিক ইন্টেলিজেন্স-লেড অপারেশন ও ক্রাইসিস ম্যানেজমেন্টে অভিজ্ঞতা বিনিময়ের বিষয় আলোচনা হয়। সন্ত্রাসী অর্থায়ন এবং সামাজিক মাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ ঠেকাতে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়ও উঠে আসে। আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।