Web Analytics

লেবানন সীমান্তের কাছে ইসরাইলের একটি সামরিক স্থাপনায় গত শুক্রবার (৬ মার্চ) হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের ছেলে গুরুতর আহত হয়েছেন। হামলায় তার পেট ও পিঠে মারাত্মক আঘাত লাগে এবং কলিজা ছিঁড়ে যায়। রয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম গ্যালিলি এলাকায় হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাদের মধ্যে চলমান সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

ইসরাইলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গিভাতি ও গোলানি ব্রিগেডের আট সেনা ওই বিস্ফোরণে আহত হন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। আহতদের নাহারিয়ার পশ্চিম গ্যালিলি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থমন্ত্রীর ছেলের অবস্থা স্থিতিশীল হলেও কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তার অভ্যন্তরীণ আঘাত প্রাথমিক ধারণার চেয়ে বেশি মারাত্মক।

অর্থমন্ত্রী স্মোত্রিচ জানান, তার ছেলে বিনামিন হেব্রন মর্টারের ধারালো টুকরোর আঘাতে আহত হয়েছেন, যা তার পেট ও পিঠ ভেদ করে প্রধান রক্তনালির দেয়ালে আটকে ছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।