Web Analytics

ইরানের সামরিক বাহিনীর তেল বিক্রির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অর্থ বিভাগ এই ঘোষণা দেয়। এতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর তেল বিক্রির কার্যক্রমের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং পারমাণবিক আলোচনা শুরু করতে একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে।

মার্কিন অর্থ বিভাগ জানায়, এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সময় শুরু হওয়া ইরানের ওপর অর্থনৈতিক চাপের ধারাবাহিকতা। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রশাসনই দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপ করলেও তেমন ফল পাওয়া যায়নি। নতুন নিষেধাজ্ঞা ইরানের সশস্ত্র বাহিনীর তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান সেপেহর এনার্জি জাহানের ওপর আরোপ করা হয়েছে, যা চীনে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাঠায়।

অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ইরানের সামরিক বাহিনী বেনামী কোম্পানির মাধ্যমে এই তেল বিক্রি করে নিজেদের পুনর্গঠন এবং প্রতিবেশী দেশগুলোকে হুমকি দেওয়ার জন্য অর্থ সংগ্রহ করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।