Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার পাশাপাশি জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি। রোববার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংকটকে শুধু নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না; এর সঙ্গে মানবিক, সামাজিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনের বিষয় জড়িত। বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি রোহিঙ্গাদের মানবিক ও মৌলিক অধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নিজ দেশে নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং মানবিক দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। আন্তর্জাতিক সহযোগিতা, কূটনৈতিক তৎপরতা ও দেশে শক্তিশালী জনমত গঠনের ওপরও জোর দেন তিনি। গবেষক, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে কার্যকর সুপারিশ দিতে আহ্বান জানানো হয়। আলোচনায় মিয়ানমারের পরিস্থিতি, প্রত্যাবাসনের সম্ভাবনা এবং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক করণীয় নিয়ে মতবিনিময় হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।